• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাল্যবিয়ে: বর ও বরের ভাইয়ের ১৫দিনের কারাদন্ড

Parbatipur(Dinajpur)_Photo_ROKUNUZZAMAN_03-10-2015পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বাল্যবিয়ের অভিযোগে বিয়ের আসর থেকে বর আশিকুল ইসলাম (২২) এবং তার বড় ভাই মোঃ ইয়াকুল ইসলাম (৩০)কে আটক করেছে পুলিশ। পরে বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে ইয়াকুল ইসলাম (৩০)কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। তার বাড়ী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ মামুনপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র এবং বরের বড় ভাই। শুক্রবার রাত ১০টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।
পার্বতীপুর মডেল থানার এসআই রেজাউল করিম, উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের হরিরামপুর ভাটিপাড়া গ্রামের শফিকুল ইসলামের কন্যা শাহানাজ পারভীন (১৩)এর সাথে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ মামুনপাড়ার মৃত মফিজ উদ্দিনের পুত্র আশিকুল ইসলাম (২২) এর বিয়ের আয়োজন করা হয়। শুক্রবার রাতে বরযাত্রী কন্যার বাড়ীতে উপস্থিত হলে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের পরিবারসহ বরযাত্রীরা পালিয়ে যায়। তবে বর আশিকুল ইসলাম এবং বরের বড় ভাই ইয়াকুল ইসলামকে আটক করে পুলিশ।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহামুদুল আলম ঘটনা নিশ্চিত করে বলেন, বাল্য বিয়ের আয়োজন করার অভিযোগে বরের বড় ভাই ইয়াকুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বরের বড় ভাইকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ