• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনাসিসি নিউজ: নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় নুর নবী (২৫) নামে উত্তরা ইপিজেডের মোটরসাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) নীলফামারী-সৈয়দপুর সড়কের সংগলশীতে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আদুরী নামে অপর আরোহী আহত হন। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নুর নবী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের গাবেরতল এবং আহত আদুরী টুপামারী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা উত্তরা ইপিজেডের চশমা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভেনচুরার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইপিজেডে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ইপিজেড মোড়ে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নুর নবী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ