• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপানি নাগরিকের ময়নাতদন্ত সম্পন্ন

Japani1443954392রংপুর : রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোচিকেনিওর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ মর্গে জাপানি দূতাবাসের অপরাধ বিশেষজ্ঞের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

ময়নাতদন্তকারী দলের প্রধান জানান, আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হয়েছেন জাপানি নাগরিক। তার বুকে, কাঁধে ও হাতে গুলিবিদ্ধ হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এদিকে জাপানি নাগরিক হোচিকোনিওকে হত্যার ঘটনায় কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বাদী হয়ে রোববার ভোরে অজ্ঞাত তিহ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে শনিবার যে চারজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় অবস্থিত জাপানি দূতাবাসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কিউসাকু কিনজু, অপরাধ বিশেষজ্ঞ কাউসাকুয়া এবং দোভাষি এমদাদুর রহমান রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেনের কার্যালয়ে আসেন। তারা বেলা সাড়ে ১২টা পর্যন্ত রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকসহ বিশেষজ্ঞদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ময়নাতদন্তের সময় তাদের দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করার পর দুপুর ১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত শুরু হয়।

এতে রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের বিশেষজ্ঞ দল ও জাপানি দূতাবাসের অপরাধ বিশেষজ্ঞসহ দুই কর্মকর্তা ঘণ্টাব্যাপী ময়নাতদন্ত শেষ করেন। এ ব্যাপারে জাপানি দূতাবাসের কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন জানান, জাপানি দূতাবাসের কর্মকর্তারা তার সঙ্গে দেখা করে মৃত্যুর কারণসহ কী অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, এসব বিষয় জানতে চান।

এদিকে জাপানি নাগরিক হত্যার ঘটনা তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। এতে রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ডিআইজি জানান।

আলুটারী গ্রামের যে স্থানে জাপানি নাগরিককে হত্যা করা হয় সে স্থানটি আজও ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। রোববার সকালে সিআইডি, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ