• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোপন বৈঠক থেকে ৫ জামায়াত শিবির কর্মী আটক

আটকসিসি নিউজ: নীলফামারীর জলঢাকা ও ডোমারে পুলিশের অভিয়ানে ৫ জামায়াত শিবির কর্মী আটক হয়েছে। এর মধ্যে বুধবার সকাল ১১টায় নাশকতামুলক কর্মকান্ড পরিচালনার গোপন বৈঠকের প্রস্তুতির সময় জলঢাকা উপজেলায় পুলিশের হাতে ৪ শিবির কর্মী আটক হয়। জলঢাকায় আটককৃত শিবিরকর্মীদের মধ্যে তিনজন কলেজ ছাত্র ও একজন স্কুল ছাত্র রয়েছে। এ সময় পালিয়ে যায় আরো বেশ কিছু শিবির নেতাকর্মী। অপর দিকে ডোমার থানা পুলিশ মঙ্গলবার রাতে এক জামায়াত কর্মী কে আটক করে।
জলঢাকা উপজেলার কাঠালী এলাকার সাধারন মানুষজন অভিযোগ করে জানায় বুধবার সকাল ১১টায় বিভিন্ন এলাকা থেকে সরকার বিরোধী অবস্থান গ্রহনে নাশকতামুলক কর্মকান্ড পরিচালনার জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীরা ধাইজানপাড়া জামে মসজিদে জড়ো হচ্ছিল। এ সময় পুলিশ কে তারা খবর দিলে পুলিশ এসে চারজন কে আটক করলেও প্রায় ১৫ জনের মতো জামায়াত শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। জলঢাকা থানার ওসি(তদন্ত) মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ধাইজানপাড়া গ্রামের জামে মসজিদে জামায়াত শিবিরের গোপন বৈঠকের প্রস্তুতির গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের হাতে নাতে ৪ শিবির কর্মীকে আটক করা হয়। আটককৃত শিবিরকর্মীরা হলো জলঢাকা উপজেলার দক্ষিন দেশীবাই গ্রামের আইনুল হকের পুত্র নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের অর্নাসের প্রথম বর্ষের ছাত্র আলমগীর হোসেন(২২) একই উপজেলার পূর্বখুটামারা গ্রামের জাকির হোসেনের পুত্র জলঢাকা আইডিয়াল কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুর রাজ্জাক(১৮) ও একই কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্র জলঢাকার পৌরসভার বগুলাগাড়ীর ডোঙ্গাপাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র আতিকুল ইসলাম(১৮) ও জলঢাকার পশ্চিম খুটামারা গ্রামের আলমগীর রহমানের পুত্র খুটামারা চৌপথী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র রাকিব(১৫)।
অপর দিকে ডোমার থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রাম থেকে আবউ বক্কর সিদ্দিকের পুত্র জামায়াত কর্মী আবু তালেব (৩৫) কে আটক করে। আটককৃত আবু তালেব ডোমারে জামায়াত পরিচালিত ফুলকুড়ি একাডেমী স্কুলের একজন শিক্ষক। ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান আটক জামায়াতকর্মী আবু তালেবের নেতৃত্বে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ