• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এসএসসি ও এইচএসসিতে বহুনির্বাচনী প্রশ্নের নম্বর কমলো

শিক্ষা মন্ত্রনালয়সিসি নিউজ: ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ১০ নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই ১০ নম্বরের জায়গায় সৃজনশীল অংশ যুক্ত হবে। এ ছাড়া আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর আগে দিতে হবে এরপর এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আজ শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

বেশ কিছুদিন ধরেই এমসিকিউ প্রশ্নের নম্বর কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছিল। বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্মা প্রথম আলোকে এ তথ্য জানান।

সাম্প্রতিক সময়ে এসএসসির মতো বিভিন্ন পাবলিক পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে, পরীক্ষা শুরুর আগেই এমসিকিউয়ের প্রশ্ন কোনো কোনো জায়গায় ফাঁস হয়ে যায়। পরীক্ষার হল থেকে ওই প্রশ্ন কোনো না কোনো ভাবে বাইরে চলে আসছে। এমসিকিউ হওয়ার সহজে এর উত্তর মিলিয়ে আবার পরীক্ষার হলে চলে আসছে। এ ছাড়া পরীক্ষার হলে এমসিকিউ প্রশ্ন দেখাদেখি করে উত্তর মেলানোর প্রবণতাও দেখা যাচ্ছিল। এ ছাড়া এমসিকিউয়ের মাধ্যমে প্রকৃত মেধা যাচাই হয় না বলেও আলোচনা আছে। এ প্রেক্ষাপটে এ এমসিকিউয়ের নম্বর পর্যায়ক্রমে কমিয়ে আনার আলোচনা চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ