• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবিতে বিদেশী শিক্ষার্থীদের ঈদ পূনর্মিলনী

HSTU-04-10-2015দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদেশী শিক্ষার্থীদের ঈদ পুর্ণমিলনী রবিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশন ইন-চার্জ ও কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, ফিসারিজ অনুষদের ডীন ড. মো. রেজওয়ানুল হক, ছাত্র নেতা নয়ন, বিদেশী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সুশীল ইয়াদো, রুহুনী মাহিয়ান, কৃষ্ণ প্রসাদ মাহাতো, ইউনুস আহমেদ নুর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি শিক্ষাবর্ষে ৫০টি আসন বিদেশী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং তাদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি ইন্টারন্যাশনাল হলের ব্যবস্থা করেছে। বিদেশী শিক্ষার্থীরা এখান থেকে ভালভাবে শিক্ষা গ্রহন করে এ শিক্ষা নিজ দেশে কাজে লাগানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, বর্তমানে হাবিপ্রবিতে নেপাল, সোমালিয়া, জিবুতি, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের মোট ১২০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ