• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে জামায়াত কর্মীসহ গ্রেপ্তার-২

Rajarhat  News Pic-08-10-2015রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ নাশকতার অভিযোগে স্থানীয় জামায়াতের সক্রিয় কর্মী ও রাজমাল্লীরহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান সাজু (৩৫) কে গ্রেপ্তার করেছে। গতকাল সকালে পুলিশ ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উমর মজিদ ইউপির ঘুমারুভীমশীতলা এলাকার আলহাজ্ব আব্দুল জলিল সরকারের পুত্র ও রাজমাল্লীহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান সাজুকে মাদ্রাসা মাঠে নাশকতা পরিকল্পনার বৈঠক চলাকালে তাকে আটক করে। ওসি মো. আব্দুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃত ওই জামায়াত কর্মীর বিরুদ্ধে সরকার বিরোধী নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। এদিকে বুধবার রাতে থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুরুজ্জামান সরকার (৪৭) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামী সুরুজ্জামান সরকার ঘড়িয়ালডাঙ্গা ইউপির ফতেখাঁ এলাকার মৃত মনিরুজ্জামানের পুত্র বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ