• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি লিটন আত্মসমর্পণ না করলে আইনি ব্যবস্থা- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতে আত্মসমর্পণ না করলে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সে ঘটনার পর থেকে আত্মগোপনে চলে গেছে। কোথায় আছে জানি না। আত্মসমর্পণ না করলে অভিযান চালিয়ে তাকে খুঁজে বের করা হবে।’

এমপি লিটনকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উনি (প্রধানমন্ত্রী) চাচ্ছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে। অপরাধ করে কেউ পার পাবেন না।
তিনি বলেন, একজন এমপির বিরুদ্ধে যখন প্রশ্ন আসল, তখনই আমরা চেয়েছিলাম ভিকটিমের পক্ষ থেকে এসে কেউ মামলা করুক। তার বাবা এসে মামলা করলেন।
মামলার পরপরই তার অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।’

এর আগে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ বোর্ড সদস্যা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ