• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাইসাইকেলে মার্কিন নাগরিকের সিলেট ভ্রমণ

160013_1সিসি নিউজ: বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যা নিয়ে যখন সর্বত্র ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বাইছে। ঠিক তখনই মার্কিন এক নাগরিক সিলেটে এসে ঘুরে বেড়াচ্ছেন। নেই কোনো পুলিশ প্রটোকল, নেই কোনো প্রাইভেট গাড়ি। তিনি একটি বাইসাকেলে করে বৃহস্পতিবার সুনামগঞ্জ থেকে সিলেটে এসেছেন।

বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্যে গত ৩ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আগমন করেন মার্কিন নাগরিক র্হানি ওয়াকলী। গত ৭ অক্টোবর দুপুরে বাস যোগে ঢাকা থেকে সুনামগঞ্জ জেলায় তিনি পৌঁছেন। সেখানে বাইসাইকেল যোগে জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানা এলাকা ভ্রমণ করেন।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ থেকে বাইসাইকেল যোগে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিশ্বনাথের লামাকাজী এলাকা হয়ে সিলেট শহরে পৌঁছেন। এসময় বিশ্বনাথ এলাকা দিয়ে বিদেশী নাগরিক বাইকেল যোগে যাওয়ার খবর পেয়ে এলাকার উৎসুক জনতা তাকে এক নজর তাকে দেখতে ভিড় করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হার্নি ওয়াকলী নামের এক মার্কিন নাগরিক বাইসাইকেল যোগে সিলেট ভ্রমণে এসেছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা হয়ে বাইসাইকেল যোগে তিনি সিলেট পৌঁছেন।

তিনি বলেন, ‘বিশ্বনাথ এলাকা নিরাপদ, তাই ওই মার্কিন নাগরিক নিরাপদেই বাইসাইকেল যোগে সিলেট শহরে যান।’

হার্নি ওয়াকলি বরাত দিয়ে রফিকুল জানিয়েছেন, হার্নি একজন ভ্রমণ পিপাসু। বিভিন্ন দেশ ঘোরা তার শখ। বাংলাদেশের সৌন্দর্য্যের টানে তিনি এখানে ছুটে এসেছেন। যাত্রাপথে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে। হার্নি সিলেটের একটি হোটেলে অবস্থান করছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ