• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর-পীরগঞ্জ সড়কে প্রায় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ

Road Oborudh Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে একই রাস্তায় পাগলো (বিশেষ ধরনের তিন চাকার যান) ও বাস চলাচলকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণে দিনাজপুর-বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়ক প্রায় ঘন্টা বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক।
রোববার সকালে পাগ্লো চালক ও পরিবহন শ্রমিকরা শহরের পশ্চিম পাশে অবস্থিত কাঞ্চন ব্রিজের উপর পাগ্লো, অটোবাইক ও বাস রেখে রাস্তা বন্ধ করে দেয়। ফলে রাস্তার দু’পাশে অসংখ্যা যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পাগ্লো চালক ও পরিবহম শ্রমিকরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দিনাজপুর জেলা বাস মালিক সমিতির এক নেতা জানান, একই সড়কে পাগলো ও বাস চলাচল করলে বাসের যাত্রী কমে যায় এবং এতে করে বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হন। এ কারণে বাস মালিক-শ্রমিকরা দিনাজপুর-পীরগঞ্জ সড়কে পাগলো বন্ধের জন্য দাবী জানিয়ে আসছিল। মাঝে কিছুদিন ওই সড়কে পাগলো ও অটোবাইক চলাচল বন্ধ ছিল। কিন্তু গত ক’দিন ধরে ওই সড়কে পুনরায় পাগলো, অটোবাইক চলাচল শুরু করলে বাস শ্রমিকরা রোববার রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
ভোলা নামে এক বাস চালক জানান, একই সড়কে পাগলো, অটোবাইক ও বাস চলাচল করলে বাসের যাত্রী কমে যায়। এতে বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হন। এর কারণে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পান না। এ কারণে যে সড়কে বাস চলাচল করে না সেই সড়কে পাগলো ও অটোবাইক চালানো জন্য পাগলো চালকদের অনুরোধ করা হলেও তারা তা মানেনি। ফলে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ