• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অনুষ্ঠিত হলো রংপুর বিভাগীয় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীর সম্মেলন

সম্মেলনসিসি নিউজ: বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসেসিয়েশনের সম্মেলনে রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসেসিয়েশনের সম্মেলন শনিবার সৈয়দপুর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসেসিয়েশনের (ম্যাব) রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম পাটোয়ারী।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসেসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতা মো. নুরুল হুদা। বক্তব্য রাখেন নীলফামারী পৌরসভার মেয়র ও রংপুর অঞ্চলের ম্যাব সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সহ-সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ আলী সরকার, লালমনিরহাট পৌরসভার মেয়র মো. রিয়াজুল ইসলাম রিন্টু, পৌরসভা ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী  মো. রফিকুল ইসলাম প্রমূখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সাংগঠনিক অধিবেশনে সাবজেক্ট কমিটির মাধ্যমে সকলের সম্মতিক্রমে লালমনিরহাট পৌরসভার হিসাবরক্ষক মো. শফিকুল ইসলাম পাটোয়ারীকে সভাপতি, দিনাজপুর পৌসভার উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার কর আদায়কারী সুজন শাহ’কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসেসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ