• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাবি ‘চ’ ইউনিটের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

63502_1ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার লিখিত অংশের ফল প্রকাশিত হয়েছে।

সোমবার বিকাল ৫টায় ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

তিনি বলেন, ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দুটির মধ্যে লিখিত অর্থ্যাৎ সাধারণ জ্ঞান অংশের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় ৫৭১০ জন অংশ নিয়েছিল, যাদের মধ্যে ৪৯৬ জন পাস করেছে। এই ইউনিটে মোট আসন সংখ্যা ১৩৫টি।

এদিকে দুপরে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলা অনুষদভুক্ত ‘খ’ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রকাশিত হবে।

গত ৯ অক্টোবর এই ইউনিটের পরীক্ষা নেওয়া হয়েছিল, যাতে ২২৯৬ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩১ হাজার ১৬৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ