• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শুধু পিঁপড়া খেয়ে ছয় দিন

63523_1আন্তর্জাতিক ডেস্ক: ছয় দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তিকে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার দুর্গম এক মরু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি কালো পিঁপড়া খেয়ে ছয় দিন টিকে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া ব্যক্তির (৬২) নাম রেগ ফগারডি। তিনি ৭ অক্টোবর শিকারের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।

ফগারডির খোঁজ না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পুলিশ অনুসন্ধান শুরু করে। নিখোঁজ হওয়ার স্থান থেকে ১৫ কিলোমিটার দূরে তাঁকে পাওয়া যায়।

পুলিশ জানায়, ফগারডির কাছে কোনো পানি ছিল না। তিনি কালো পিঁপড়া খাচ্ছিলেন। এভাবেই তিনি টিকে ছিলেন।

পুলিশ কর্মকর্তা অ্যান্ডি গ্রেটউড বলেন, জায়গাটি ছিল দুর্গম। প্রচণ্ড তপ্ত। সেখানে বেশির ভাগ মানুষই বাঁচে না। উদ্ধারের সময় ফগারডি মারাত্মক পানিশূন্যতায় ভুগছিলেন। কিছুটা মতিভ্রমও ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন বসছেন, কথা বলছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ