• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

 হাসিনাকুড়িগ্রাম : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার কুড়িগ্রামে আসছেন। তিনি দেশের মানচিত্রে নতুন করে যুক্ত হওয়া দাসিয়ার ছড়াসহ জেলার প্রায় ৩২টি উন্নয়ন প্রকল্পের ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন।

সকাল ১০ টায় দাসিয়ার ছড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক বিশাল জন সভায় ভাষন দেবেন। তার এ সফরকে ঘিরে সীমান্তলাগোয়া ফুলবাড়ি উপজেলার দাসিয়ার ছড়া ও কুড়িগ্রাম সদরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।

জনসভা সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতারা স্ব স্ব এলাকায় অসংখ্য তোরণ ও বিলবোর্ড টাঙ্গিয়ে দিয়েছে। কুড়িগ্রাম কলেজ মাঠে জনসভার জন্য বিশাল আকৃতির নৌকায় তৈরিকরা দৃষ্টিনন্দন মঞ্চ দেখার জন্য এখন বিভিন্ন এলাকার হাজার হাজার উৎসুক নারী পুরুষ সেখানে ভীড় করছে। সবমিলিয়ে গোটা জেলার মানুষ এখন প্রস্তুত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ