যশোর : যশোর-খুলনা মহাসড়কের সিঙ্গিয়ায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইনসান আলী (৫২) ও তার মেয়ে ফারজানা আক্তার সুমি (১৯)।
শুক্রবার সকালে ইনসান আলী তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে খুলনা থেকে যশোর আসার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি বরিশাল শহরের পুরাতন পাড়ায়। তবে তারা খুলনা শহরে বসবাস করছিলেন।
অভয়নগরস্থ নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, ইনসান আলী তার মেয়েকে নিয়ে একটি মোটরসাইকেলে করে খুলনা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। যশোর-খুলনা মহাসড়কের সিঙ্গিয়ায় পৌঁছলে খুলনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। পুলিশ ট্রাকসহ হেলপার সোহানকে আটক করেছে।