• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে এবার ১১৮২ পূজামন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত

দিনাজপুর 1মাহবুবুল হক খান, দিনাজপুর : নীল আকাশে সাদা মেঘের ভেলা। নদীর তীরে বন-জঙ্গলে কাশফুলের শোভা জানান দিচ্ছে শরৎ এসেছে শারদ আভা নিয়ে। ১৮ অক্টোবর ষষ্টী পুজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব দূর্গাপূজা অুনষ্ঠানিকতা শুরু হবে এবং ২৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ হবে।
দিনাজপুর জেলার পূজা মন্ডপে প্রতিমা শিল্পীরা দুর্গা দেবীকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে দিনরাত রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলেছেন। প্রতিটি মন্ডপ দেবী দূর্গাকে স্বাগত জানাতে প্রস্তুত।
শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে পূজা অনুষ্ঠানে পুজামন্ডপের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার ৩৯৬ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে র‌্যাব ও আর্মড পুলিশ টহল থাকবে।
দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, এ বছর জেলায় ১১৮২টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৪৮টি, বিরলে ৯২টি, চিরিরবন্দরে ১৩৮টি, পার্বতীপুরে ১৪৮টি, বীরগঞ্জে ১৪৭টি, বোচাগঞ্জে ৮৮টি, কাহারোলে ৯৭টি, খানসামায় ১১০টি, ফুলবাড়ীতে ৫৩টি, বিরামপুরে ৩৩টি, নবাবগঞ্জে ৭৫টি হাকিমপুরে ১৬টি ও ঘোড়াঘাটে ৩৬টি পুজামন্ডপ রয়েছে।
এসব মন্ডপের মধ্যে ২৮৬টি অধিক গুরুত্বপূর্ণ, ৩৭৬টি গুরুত্বপূর্ণ ও ৫২০টি সাধারণ পূজামন্ডপ হিসেবে চিহিœত করা হয়েছে। পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃ্খংলা বাহিনীর ১৫ হাজার ৩৯৬ নিয়োজিত থাকবে। এর মধ্যে পুলিশ বাহিনীর ১ হাজার ১৮২ জন সদস্য এবং আনসার বাহিনীর ১৪ হাজার ১১৪ জন সদস্য রয়েছে। আনসার বাহিনীর সদস্যদের মধ্যে পুরুষ সদস্য ৪ হাজার ৭২৮ জন ও মহিলা সদস্য ৯ হাজার ৩৮৬ জন। পাশাপাশি র‌্যাব সদস্যদের টহল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আর্মড পুলিশের অভিযান টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে।
এদিকে দিনাজপুর জেলা মীর খায়রুল আলম জানান, জেলার ১১৮২ পূজামন্ডপের জন্য ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে ৫০৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এই চাল প্রতিটি পূজামন্ডপে বিতরণ করা হবে। প্রতিটি মন্ডপের জন্য ৪২৮ কেজি করে চাল প্রদান করা হবে। আগামী ১৭ ও ১৮ অক্টোবর বরাদ্দকৃত চাল সংশ্লিষ্ট মন্ডপগুলোতে বিতরণ করা হবে।
দিনাজপুর জেলা পুজা উদযাপন পরিষদ’র সম্পাদক ধীমান চক্রবর্তী বাসু জানান, শারদীয় দুর্গাপূজা উৎসব সম্পন্ন করতে প্রশাসন সজাগ দৃষ্টি রাখবে। জেলায় বিগত বছরগুলোতে যেভাবে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ