• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে ভুয়া শিক্ষা অফিসার আটক

আটকবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে ঢাকা শিক্ষা অফিসের কর্মকর্তা পরিচয়দানকারী মো. সিরাজুল ইসলাম (৪৮) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার সময় উপজেলার ভোগনগর ইউপির নওগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

বীরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজুল ইসলাম নিজেকে ঢাকা শিক্ষা অফিসের কর্মকর্তা পরিচয় দেন। তিনি বীরগঞ্জ উপজেলার বিভিন্ন মানুষকে শিক্ষা অফিসে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন কিন্তু দীর্ঘদিন ধরে তার খোঁজ না পাওয়ায় ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার তাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ