বিনোদন ডেস্ক : বলিউড সাহসী দৃশ্যের বাণিজিক সিনেমা হিসেবে বেশ পরিচিত হেট স্টোরি। এই সিরিজের সিনেমা মানেই যে পর্দায় সাহসী অন্তরঙ্গ দৃশ্যের সমাহার, সেটা ইতিমধ্যে সকলেরই জানা।
প্রথমবার হেট স্টোরি-তে আবেদনময়ী রূপে দেখা গিয়েছিল পাওলি দামকে। সিনেমাটির সিক্যুয়াল হেট স্টোরি-টু তে আবেদনময়ী রূপে নজর কেড়েছিলেন সুরভিন চাওলা। আর এবার আসছে পরবর্তী সিক্যুয়াল হেট স্টোরি-থ্রি। পাওলি, সুরভিনের পর এই সিনেমায় শরীরী জাদুতে পর্দায় আলোড়ন তুলতে দেখা যাবে ডেইজি শাহকে।
হেট স্টোরি-থ্রি তে ডেইজির বিপরীতে থাকছেন করণ সিং গ্রোভার। এছাড়া দেখা যাবে জেরিন খান ও শারমীন জোশীকে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। আর ট্রেইলারেই বেশ সাড়া ফেলেছে মুক্তিপ্রতিক্ষীত হেট স্টোরি থ্রি।
সিনেমার পরিচালক আগেই জানিয়েছেন, হেট স্টোরি সিরিজের এই তৃতীয় সিনেমায় থাকছে তিনগুণ বেশি হিংসা, থ্রিলার, রোমান্স ও যৌনতা।
তবে জানা গেছে, সিনেমাটিতে এমন কিছু দৃশ্য রয়েছে যা সেন্সর বোর্ডে আটকে যেতে পারে। এ বিষয়ে পরিচালক বিশাল পাণ্ডে বলেছেন, ‘যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই শুট করেছি। আমরা আমাদের কাজ করেছি। সেন্সর বোর্ড তাদের কাজ করবে।’
আগামী ৪ ডিসেম্বর বলিউডে মুক্তি পেতে চলেছে হেট স্টোরি থ্রি।
দেখুন: হেট স্টোরি-থ্রি সিনেমাটির ট্রেইলার