• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্ষুদ্র পোল্ট্রি খামার রক্ষায় খামারীদের মানববন্ধন

picফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বহুজাতিক কোম্পানী সিপি বাংলাদেশের রোষানল থেকে ক্ষুদ্র পোল্ট্রি খামার বাঁচাতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ৫ শতাধিক খামারী।
শনিবার বেলা ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা মোড়ে মোঃ আনোয়ার হোসেন ও শাহরিয়ার সানির নেতৃত্বে ফুলবাড়ী উপজেলার ক্ষুদ্র খামারীরা মানববন্ধন করে। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেল্ট্রি খামার রক্ষা কমিটির আহব্বায়ক মোঃ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শাহরিয়ার সানি, খাজা মঈনুদ্দিন, মোঃ রিপন, মোঃ তুষার সরকার, মোঃ গোলাম হায়দার ও আবুল খায়ের।  এসময় তারা বলেন, দিনাজপুরের ফুলবাড়ী ও এর আশেপাশের এলাকায় ইতিমধ্যেই গড়ে উঠেছে ৫ শতাধিক ক্ষুদ্র পোল্ট্রি খামার। এসব খামার স্থাপন করেন কয়েক হাজার পরিবার জীবন ও জীবিকা নির্বাহ করে আসছিলো। কিন্তু সম্প্রতি বহুজাতিক কোম্পানী সিপি বাংলাদেশ এই এলাকায় খামার স্থাপন করে আগ্রাসন সৃষ্টি করায় ক্ষুদ্র পোল্ট্রি খামারগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। ইতিমধ্যে এই এলাকার অনেক খামারি পুঁজি বিনিয়োগ করে লাভবান হতে না পেরে এখন তারা খামার বন্ধ করে পথে বসার উপক্রম।  মানববন্ধনে তারা ক্ষুদ্র খামারীদের বাঁচাতে নব্য ইষ্ট ইন্ডিয়া কোম্পানী সিপি বাংলাদেশ-এর বেআইনী ও অনৈতিক আগ্রাসন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় তারা তাদের দাবী-দাওয়ার বিষয়ে শ্লোগান দেয়।
উল্লেখ্য যে, ফুলবাড়ী পোল্ট্রি খামার রক্ষা কমিটি খামারিদের রক্ষার জন্য ও সিপি বাংলাদেশ এর আগ্রাসন বন্ধের জন্য গত ১১ই অক্টোবর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ