• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘরের কোণে টমেটো বাগান

DSC_070633কৃষি ডেস্ক: ঘরের কোণে বাগান করার শখ অনেকেরই থাকে। বিশেষ করে সবজি গাছ লাগাতে অনেকেই ভালোবাসেন। কিন্তু কীভাবে গাছ লাগাবেন আর কীভাবে যত্ন নেবেন সেটা না জানার কারণে অনেকেই সবজি গাছ লাগান না। কিন্তু বাজারের ক্যামিকেল ও ফরমালিনযুক্ত সবজি খাওয়ার চাইতে একটু কষ্ট করে হলেও নিজের ঘরের কোণে সবজি ফলানো গেলে মন্দ হয় না তাই না?

ঘরের কোনেই চাষ করা যায় টমেটো গাছের। মজাদার এই সবজি ঘরের কোণে ফলানোর কাজটি খুব একটা কঠিনও না। জেনে নিন ঘরের কোণে টমেটো বাগান করার সহজ পদ্ধতিটি।

প্রথম ধাপ

গাছ লাগানোর জন্য প্রথমে স্থান নির্বাচন করুন। টমেটো গাছ লাগাতে চাইলে আপনার একটু রৌদ্রজ্জ্বল স্থান নির্বাচন করতে হবে। টমেটো গাছের দিনে ৮ থেকে ১০ ঘন্টা রোদ প্রয়োজন হয়।

দ্বিতীয় ধাপ

টমেটো গাছের জন্য একটু বড় টব প্রয়োজন। কারণ টমেটো গাছ মাটি থেকে প্রচুর পুষ্টি উপাদান শুষে নেয়। টমেটো গাছের জন্য সম্ভব হলে নার্সারি থেকে সার মেশানো মাটি কিনে আনুন। এছাড়াও গাছ লাগানোর পরে রান্নাঘরের সবজির খোসা, ডিমের খোসা জাতীয় জিনিস গুলো ব্যবহার করুন সার হিসেবে।

তৃতীয় ধাপ

কাগজের ওয়ান টাইম ইউজ কাপে এক ইঞ্চি পরিমাণ মাটি দিন। এবার এর উপরে ভালো মানের টমেটো বীজ ছড়িয়ে দিন। এর উপরে পাতলা এক লেয়ার মাটি ছিটিয়ে দিন। এবার প্রতিদিন মাটিতে পানি ছিটিয়ে দিন। পানি এমন ভাবে দিবেন যেন বেশি বা কম না হয়ে যায়। কিছুদিন পরেই চারা গাছ গজাবে। গাছ এক ইঞ্চি লম্বা হয়ে গেলেই সেগুলো টবে বোনার উপযুক্ত হয়ে যাবে। এরপর এগুলোকে টবে বুনে দিন। একটি টবে একটির বেশি গাছ লাগানো যাবে না।

চতুর্থ ধাপ

টমেটো গাছ একটু বেড়ে ওঠা শুরু করলেই শক্ত লাঠির সাথে গাছ বেঁধে দিন। এতে গাছ নুয়ে পড়বে না। এছাড়াও নিয়মিত পানি দিন। তবে অতিরিক্ত পানি দেবেন না। এতে গাছের গোড়া পচে যাবে। শুকনো আবহাওয়ায় কিংবা গরমের সময়ে দিনে দুইবার পানি দিন। সার দিতে চাইলে গাছের গোড়ার থেকে একটু দূরে ইউরিয়া, টিএসপি কিংবা গোবর সার দিতে পারেন।

পঞ্চম ধাপ

টমেটো গাছে পোকার উপদ্রব হলে সাবান পানি স্প্রে করুন অথবা ছাই ছিটিয়ে দিন। এতে পোকা চলে যাবে। ফলন এলে গাছের মাটি কিছুটা শুকনো রাখুন। একদম কাদা কাদা মাটিতে ফুল ঝরে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ