রংপুর: নগরীর পায়রা চত্বরে ট্রাক চাপায় আপন (১৫) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আপন জুম্মাপাড়ার হরিজন সম্প্রদায়ের নাদিম এর ছেলে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে পায়রা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করেছে হরিজন সম্প্রদায়।
ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।