• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি নেতা খোকার ১৩ বছরের কারাদণ্ড

খোকাসিসি নিউজ: বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে ১৩ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ রায় প্রদান করা হয়।
সাদেক হোসেন খোকাকে পলাতক দেখিয়ে দুদক আইনের দুটি ধারায় তাকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০০৪ সালের ২৬ ধারার উপধারা ২-এ দণ্ডযোগ্য অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ২০০৪ সালের ২৭ ধারার উপধারা ১-এ ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
এর আগে গত ৪ অক্টোবর মামলাটিতে যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার জন্য আজকের এই দিন ধার্য করেছিল আদালত। ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭,০৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

দুদক সম্পদের তদন্তের পর নয় কোটি ৭৬ লাখ ২৮,২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নয় কোটি ৬৪ লাখ ৩,৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় এ মামলা করে।
২০০৮ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ