• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজশাহী  : রাজশাহী নগরীর সূর্যমুখী আবাসিক হোটেল থেকে আফজাল হোসেন (৫২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

আফজালের বাড়ি জেলার বাগমারা উপজেলার মোহাম্মদপুর গ্রামে। শুক্রবার রাতে ব্যবসার কাজে তিনি রাজশাহীতে আসেন। এর পর রাত ৮টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে হোটেল সূর্যমূখীর একটি কক্ষ ভাড়া নেন তিনি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, শনিবার সকালে আফজাল হোসেনের কক্ষে গিয়ে হোটেলের লোকজন তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় কক্ষের একটি ফুটো দিয়ে হোটেল কর্মচারীরা বিছানার ওপর তার লাশ দেখতে পান। পরে বোয়ালিয়া মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ আফজাল হোসেনের লাশ উদ্ধার করে।

ওসি শাহাদাত হোসেন খান আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আফজাল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ