• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে বাসা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ৩

হত্যাপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আব্দুস সালাম (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার এবং তাকে হত্যার অভিযোগে স্ত্রী-পুত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আব্দুস সালাম পার্বতীপুর পৌর শহরের রুস্তম নগর মহল্লার মৃত শামশুদ্দিনের পুত্র। আজ রবিবার সকাল ১১টায় পার্বতীপুর থানা পুুলিশ রুস্তম নগরের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত (ওসি) আঃ রাজ্জাক জানান, শনিবার রাতে নিজ বাড়ির শয়ন কক্ষে আবদুস সালাম খুন হয়। আজ সকালে স্থানীয় লোক মারফত খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। লাশের গলায় পেচানো কাটা দাগ, জিহ্বায় কামড়ের দাগ ও অন্ডকোষ দিয়ে রক্ত ঝরছিল বলে তিনি উল্লেখ করেন। নিহতের প্রতিবেশী ও থানা পুলিশের ধারনা, আবদুস সালামকে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে।
তদন্ত (ওসি) আরও জানান, পরিবারের লোকদের সন্দেহজনক ভুমিকার কারনে আবদুস সালামের স্ত্রী ফারজানা বেগম (৪০), পুত্র আবদুল্রাহ আল ফারুক ওরফে জয় (১৯) এবং এসডি মানিক (৩৬) নামে স্থানীয় এক চিত্রশিল্পীকে আটক করা হয়েছে। হিন্দু ধর্মালম্বী এসডি মানিকের ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। যা নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে। ঘটনার হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ