• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়ের আশা নিয়ে প্রার্থী হচ্ছেন মিঠু

Mithu'_সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হচ্ছেন মো. শাহিনুর ইসলাম মিঠু। তিনি এবারের নির্বাচনে জয়ের আশা নিয়ে জনসংযোগ করছেন দিনরাত।

শহরের পূর্ব সীমানার মুন্সিপাড়া, সরকারপাড়া, বানিয়াপাড়া, চামড়া গুদাম, শুটকী মোড়, আদানী মোড়, জুম্মাপাড়া সহ আরও কয়েকটি মহল্লা নিয়ে সৈয়দপুর পৌরসভার ৬নং ওয়ার্ড। এ ওয়ার্ডে রয়েছে ৪টি অবাঙ্গালী ক্যাম্প। এখানে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশী।

শিক্ষিত ও সদালাপী মিঠু বিগত নির্বাচনে আপেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বী করে সামান্য ভোটে হেরে ছিলেন। আর এ পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে তিনি সিসি নিউজকে বলেন, বিগত নির্বাচনে প্রার্থী হওয়ার কোন পূর্ব প্রস্তুতি ছিল না। খুব কম সময়ের ব্যবধানে নির্বাচন করার ঘোষণা দিয়ে নির্বাচন করেছি। এ কারনে জনসংযোগ করতে না পারায় ভোটারদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ছিল। তাছাড়া নতুন মুখ হওয়ায় সকল ভোটারদের কাছে পরিচিত ও সাক্ষাত করতে পারি নাই।

এবারে বিগত নির্বাচনের ভূলগুলো সংশোধন করে নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়েছি। তিনি জানান, ওয়ার্ডের প্রতিটি ভোটারের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। তাদের আশা-আকাঙ্খা পুরণে ব্যর্থ হয়েছে বর্তমান কাউন্সিলর। ভোটাররা যে আশা নিয়ে ওই নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত করেছে তা আশায় গুড়েবালি। তাই জনগন সঠিক প্রার্থী বেছে নিয়ে ভোট প্রদান করবে নিশ্চিত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগনের পাশে এখন যেভাবে আছি- কাউন্সিলর নির্বাচিত হলেও তেমনি থাকবো। নতুন ও মহিলা ভোটারের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজ পরিবর্তনের হাতিয়ার এসব ভোটারেরা পারে সবকিছুই পরিবর্তন করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ