সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৬৫) মৃত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার সময় অজ্ঞাতনামা এক বৃদ্ধা সৈয়দপুর রেলওয়ে স্টেশনে কাছে রেল লাইন পার হচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির নীচে পড়ে গিয়ে কাটা পরে ঘটনাস্থলে নিহত হয় ওই বৃদ্ধা।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধার পরিচয় মিলেনি।