• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেইলর সুইফটের রেকর্ড ভাঙলেন অ্যাডেল

অ্যাডেলবিনোদন ডেস্ক : শুরুটা বেশ ভালোই করেছে অ্যাডেলের নতুন মিউজিক ভিডিও ‘হ্যালো’। সম্ভবত এটির মধ্যে দিয়ে ভক্তদের আরো একটি হিট গান উপহার দিতে চলেছেন এ বৃটিশ গায়িকা। কারণ ইউটিউবে এক দিনে সবচেয়ে বেশিবার দেখা গানের রেকর্ড এখন এ মিউজিক ভিডিওর দখলে।

গত ২২ অক্টোবর প্রকাশ করা হয় অ্যাডেলের ‘টুইয়েন্টি ফাইভ’ অ্যালবামে স্থান পাওয়া গানের মিউজিক ভিডিওটি। প্রথম ২৪ ঘন্টায় ২৭ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে এ ভিডিও। যা ইউটিউবে মিউজিক ভিডিওর ক্ষেত্রে নতুন রেকর্ড। এর আগে এ রেকর্ড ছিল পপ তারকা টেইলর সুইফটের দখলে। গত মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘১৯৮৯’ অ্যালবামের ‘ব্যাড ব্লাড’ গানটি প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে দেখা হয়েছিল প্রায় ২০.১ মিলিয়ন বার।

অ্যাডেলের নতুন মিউজিক ভিডিও ‘হ্যালো’ এর পরিচালনা করেছেন জাভিয়ার ডোলান। ভিডিওটির ক্যামিও চরিত্রে দেখা গেছে ‘দ্য ওয়ার’ খ্যাত অভিনেতা ট্রিস্টান ওয়াইল্ডকে। ইতোমধ্যে প্রায় ৮৫ মিলিয়ন বারের বেশি দেখা হয়েছে এ মিউজিক ভিডিও।

দেখুন : অ্যাডেলের ‘হ্যালো’ গানটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ