• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শীঘ্রই দিনাজপুরের দীঘিপাড়ায় কয়লা উত্তোলন শুরু

Parbatipur(Dinajpur)Photo_ROKUNUZZAMAN_27-10-2015মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কনফারেন্স রুমে সোমবার সন্ধ্যায় দীঘিপাড়া কয়লাক্ষেত্র উন্নয়নের লক্ষ্যে বিএমডি ও বিসিএমসিএল এর মধ্যে গত ২১অক্টোবর স্বাক্ষরিত চুক্তি উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মত বিনিময় সভার আয়োজন করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ। এতে অংশ গ্রহন করেন বড়পুকরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুজ্জামান, জিএম (মাইন অপারেশন) হাবিব উদ্দিন আহম্মদ, জিএম (পিএন্ডই) এ বি এম কামরুজ্জামান, জিএম (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটওয়ারী, কোম্পানীর সচিব আবুল কাশেম প্রধানীয়া, উপ-মহাব্যবস্থাপক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) মোঃ নজমূল হক, (উপ-ব্যবস্থাপক) মামুনুর রশীদ সরদার, সিবিএ সভাপতি আ.কাশেম শিকদার ও পার্বতীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ইয়ংস্টার ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন। এছাড়াও পার্শ্ববর্তী এলাকার প্রিন্ট ও ইলেকট্িরনক্স মিডিয়ার সাংবাদিকগন সভায় উপস্থিত ছিলেন। বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত মাইন এক্সপার্টগন দীঘিপাড়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সর্ম্পকে গুরুত্বপূর্ন মতামত দেন।
এমডি আমিনুজ্জামান বলেন, পার্বতীপুরের বডপুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ কর্তৃপক্ষ দীঘিপাড়া কয়লা উত্তোলনের লাইসেন্স পেয়েছে। সরকারী নির্দেশনায় আমরা অল্প সময়ের মধ্যে দীঘিপাড়ায় কয়লা উত্তোলন শুরু করবো। বিষয়টি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এমডি আরো বলেন, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মতই দীঘিপাড়ায় কয়লা উত্তোলন কাজে আমরা সফল হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ