• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উন্নয়নে সহযোগিতা পাইনি পৌর পরিষদের- শাহিন

শাহিনসিসি নিউজ : বিগত নির্বাচনে ওয়ার্ডবাসীকে দেয়া প্রতিশ্রুতি সম্পন্ন করতে পারিনি। বিভিন্ন বাজেটে আমার ওয়ার্ডের প্রাপ্য অর্থ দিয়ে যতটুকু সম্ভব তা বাস্তবায়িন করেছি। সহযোগিতা পাইনি পৌর পরিষদের মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের। তাদের প্রাপ্য কোটা এ ওয়ার্ডের কোন উন্নয়নে ব্যয় হয়নি। সিসি নিউজকে এমন আক্ষেপের কথাগুলো বললেন সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পূর্নরায় ওই পদের প্রার্থী মো. শাহিন হোসেন।

শাহিন হোসেন ১৯৮৮ সালে ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন রাজনীতির সাথে জড়িত হন। ১৯৯৫ সালে পৌর যুবলীগে যোগ দেন। এরপর চলতি বছরে ১নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি নির্বাচিত হন।্  বিগত নির্বাচনে নতুন মুুখ হয়েও বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন শাহিন। পৌর পরিষদের অসহযোগিতার পরও গ্রাম ভিত্তিক এ ওয়ার্ডে তিনি ইতিমধ্যে ৪টি রাস্তা খোয়া কনস্যুলেশন, ৩টি রাস্তা সংস্কার ও ৩শ ফুট ড্রেনের কাজ করেছেন।

নিজের অপারগতার কথা জানিয়ে বলেন, এ ওয়ার্ডের এবং পার্শ্ববর্তী এলাকার গুটি কয়েক প্রভাবশালীর কারনে উত্তরা আবাসনের মাঝে অপকর্মগুলো রোধ করতে পারিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বহিরাগতদের আনাগোনা এখানে সবচেয়ে বেশি। খানসামা, চিরিরবন্দর, তারাগঞ্জ, নীলফামারী ও পার্বতীপুর থেকে এখানে মাদকসেবিরা আসে ওইসব প্রভাবশালীদের ছত্রছায়ায়। দৈনিক লাখ টাকার মাদক বেচাকেনা হয় এই আবাসনে। আবাসনের নিরীহ মানুষেরাও জিম্মি হয়ে পড়েছে তাদের কাছে। প্রশাসন বার বার আবাসন থেকে অপকর্মের সাথে জড়িতদের আটক করলেও তারা জামিনে বেড়িয়ে এসে পূর্ণরায় ওই কাজে ফিরছে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে পৌর কাউন্সিলর নির্বাচিত হলে, ওয়ার্ডের অসমাপ্ত কাজ শেষ করবো  এবং মাদক মুক্ত ওয়ার্ড গড়ে তুলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ