• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী জাপা অফিসে হামলায় বর্ধিত সভা পন্ড

হামলাসিসি নিউজ: জাতীয়পাটির নীলফামারী জেলার আহবায়ক কমিটির বর্ধিত সভা পন্ড হয়ে গেছে। শনিবার দুপুরে পাটি অফিসে একটি গ্রুপ হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর করলে ওই সভা পন্ড হয়ে যায় বলে অপর গ্রুপ অভিযোগ করেছে।
জেলা জাতীয় পাটির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ জানান,আগামী ডিসেম্বর মাসে সম্মেলন ও জেলা কমিটি গঠনে শনিবার বিকালে বর্ধিত সভা আহবান করেন জেলা জাপার আহবায়ক বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী এমপি। বর্ধিত সভায় নেতাকর্মীরা উপস্থিত হয়। এ সময় একদল সন্ত্রাসী এসে হামলা চালায়। তারা পাটি অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন। ঘটনার পরপরেই সভাস্থলে উপস্থিত হন জেলা জাপার আহবায়ক বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী এমপি।
তিনি এ ঘটনার জন্য সরাসরি জেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মাহবুব আলী বুলুকে দায়ি করে করেন।
এদিকে জেলা জাতীয় পাটির যুগ্ন আহবায়ক মাহবুব আলী বুলু মুঠোফোনে বলেন জেলা আহবায়ক কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে এই কমিটির কোন বৈধ্যতা নেই বলে আমি পাটি অফিসের সভায় উপস্থিত ছিলাম না। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন যদি জাতীয় পাটি অফিসে হামলার কোন ঘটনা ঘটে থাকে তাহলে সেটি সাজানো ও কথিত ঘটনা হতে পারে। কারন জেলা জাতীয় পাটিতে কোন নতুন নেতৃত্ব আসুক সেটি ওনারা চান না। ফলে অন্যান্যদের বিরুদ্ধে কথিত ঘটনা ঘটিয়ে তার দায়ভার চাপানোর চেষ্টা করা হচ্ছে।
অপর দিকে জেলা জাপার অপর যুগ্ন আহবায়ক সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিক বলেন পাটি অফিসে দলের বর্ধিত সভার কোন চিঠি আমি পাইনি। তবে মুঠোফোনে বিরোধীদলীয় হুইপ উত্তরা ইপিজেডের সম্মেলন কক্ষে সন্ধ্যায় পাটির বর্ধিত সভায় উপস্থিত থাকতে বলেছিলেন।
রাত সাড়ে ৭টায় সর্বশেষ খবরে জানা যায়, উত্তরা ইপিজেডের সম্মেলন কক্ষে জাপার বর্ধিত সভা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ