• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনে দক্ষ কর্মীর খুবই প্রয়োজন- শেফালী

1সিসি নিউজ: নির্বাচনে বিজয়ী হতে হলে প্রয়োজন দক্ষ কর্মীর। এ ছাড়া নির্বাচনে জয়ের আশা ক্ষীণ। সিসি নিউজের সাথে দেয়া এক সাক্ষাতকারে এমন কথা বলেছেন সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শাহিদা জামান শেফালী।

শাহিদা জামান শেফালী জাতীয় মহিলা পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। বিগত নির্বাচনে ওই এলাকা থেকে সেলাই মেশিন প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছেন। এ পরাজিত হওয়ার কারন হিসেবে তিনি বলেন, দক্ষ কর্মী ছিল না, তাই প্রচারনা অন্য প্রার্থীদের চেয়ে একেবারেই কম ছিল। তার ওপর নতুন মুখ- পরিচিতি পেতে সময় লেগেছে।

নির্বাচন পরবর্তী সময় থেকে বিপদে-আপদে এ তিন ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়িয়েছেন শেফালী।  এলাকায় তাই এখন তিনি স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিত। প্রতিদিন সকাল-সন্ধ্যা  নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াতে দেখা যায় পরিশ্রমী শেফালীকে। এবার নির্বাচনে বিজয়ের শতভাগ আস্থা রেখে বলেন, মানুষের সুখে-দুখে পাশে থাকি বলে আমার  এ বিশ্বাস জেগেছে।

নির্বাচনে জয়ী হলে এলাকার সর্বক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি নারীদের সর্বাগ্রে উন্নয়নের অঙ্গিকার করেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শাহিদা জামান শেফালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ