• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জেএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ২ হাজার ৪৫৪

পরীক্ষামাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষার চতুর্থ দিনে বুধবার (৪ অক্টোবর) ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ দিনের পরীক্ষায় ২ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এ দিন কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম জানান, ২০১৫ সালের জেএসসি পরীক্ষার চতুর্থ দিন ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষায় ২ লাখ ৮ হাজার ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৫  হাজার ৭৩৯ জন উপস্থিত ও ২ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এ দিন কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
বুধবারের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৪১০, গাইবান্ধায় ২৭০, নীলফামারীতে ১৭৩, কুড়িগ্রামে ৩৯৩, লালমনিরহাটে ২০০, দিনাজপুরে ৫৩৪, ঠাকুরগাঁয়ে ৩০৯ ও পঞ্চগড় জেলায় ১৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপরদিকে ২০১৪ সালের ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৪৮ জন।
উল্লেখ্য, এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় ২৪৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩ হাজার ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ১৭ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪০৩ জন ছাত্র ও ১ লাখ ১২ হাজার ২৭৯ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছে ২ লাখ ৫ হাজার ৯৪৪ জন। অনিয়মিত ১১ হাজার ৭২৮ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ