• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সিনেমা স্টাইলে ব্যবসায়ীর টাকা লোপাট

সৈয়দপুরসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা লোপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডের জনতা ব্যাংকের সামনে ওই ঘটনা ঘটে।

সূত্র মতে, দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী বাজারের ধান ব্যবসায়ী সিরাজুল ইসলাম মটরসাইকেল যোগে জনতা ব্যাংক সৈয়দপুর শাখায় টাকা উত্তোলনের জন্য আসে। টাকা উত্তোলন করে ব্যাংকের সামনে মটরসাইকেলে উঠতে গিয়ে প্রতারকের একটি চক্র মাটরসাইকেলের পিছনের দিকে কিছু টাকা ছিটিয়ে দেয় এবং ব্যবসায়ী সিরাজুলকে প্রতারক চক্রটির এক সদস্য জানিয়ে দেয় তারই (ব্যবসায়ীর) টাকা পড়ে গেছে। মটরসাইকেলের লকে ২ লাখ ৩৮ হাজার টাকার ব্যাগটি রেখে ওই ব্যবসায়ী মাটিতে পড়ে থাকা টাকা কুড়াতে থাকে। এসময় চক্রটি মটরসাইকেলে থাকা ব্যবসায়ীর টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, ঘটনাটি মুঠোফোনের মাধ্যমে জেনেছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি।

বেলা আড়াইটার দিকে এ রিপোর্ট লেখার সময় টাকা লোপাটের এ ঘটনায় ব্যবসায়ীর পক্ষ থেকে সৈয়দপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ