• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেএসসি পরীক্ষার পঞ্চম দিনে অনুপস্থিত ২ হাজার ২২০

দিনাজপুর শিক্ষা বোর্ডমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষার পঞ্চম দিনে বৃহস্পতিবার (৫ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম দিনের পরীক্ষায় ২ হাজার ২২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম জানান, ২০১৫ সালের জেএসসি পরীক্ষার পঞ্চম দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ২ লাখ ৫ হাজার ৯২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩ হাজার ৭০৯ জন উপস্থিত ও ২ হাজার ২২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এ দিন কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

বৃহস্পতিবারের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৩৭৭, গাইবান্ধায় ২৯৪, নীলফামারীতে ১৫১, কুড়িগ্রামে ৩৪৬, লালমনিরহাটে ১৮৫, দিনাজপুরে ৪৯৪, ঠাকুরগাঁয়ে ২৭৫ ও পঞ্চগড় জেলায় ১৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপরদিকে ২০১৪ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৫৩২ জন।

উল্লেখ্য, এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় ২৪৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ৩ হাজার ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ১৭ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪০৩ জন ছাত্র ও ১ লাখ ১২ হাজার ২৭৯ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছে ২ লাখ ৫ হাজার ৯৪৪ জন। অনিয়মিত ১১ হাজার ৭২৮ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ