• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই – বাবলু

1সিসি নিউজ : দল মনোনয়ন দিলে তবেই নির্বাচন করবো, অন্যথায় নির্বাচন করবো না। দলের প্রতি এমন আস্থা রেখে সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করার মনোভাব ব্যক্ত করেন শেখ আশিফুর রহমান বাবলু। বাবলু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওই ওয়ার্ড শাখার সভাপতি।

১৯৮৫ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন বাবলু। ছাত্রদলের সৈয়দপুর কলেজ শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কাউন্সিলদের ভোটে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি। রাজনৈতিক কারনে বিএনপির শাহিন আকতার, শওকত হায়াত সহ ৭ নেতা ৩৬ দিন কারাগারে ছিলেন। সেই সাত জনের মধ্যে একজন শেখ আশিফুর রহমান বাবলু।

“পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই”- এ স্লোগান বাস্তবায়নে এবারের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাবলু। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অসামাজিক কার্যকলাপে বেড়েছে এ ওয়ার্ডে। প্রতি সপ্তাহে ছিঁচকে চুরির ঘটনা ঘটছে। যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তুপ পড়ে রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাজুক।

আগামী নির্বাচনে নির্বাচিত হলে এ ওয়ার্ডের মানুষের নাগরিক সুবিধা ভোগ করার অধিকার নিশ্চিত করতে চাই। দিতে চাই নাগরিক মর্যাদা। গড়ে তুলতে চাই পরিস্কার পরিচ্ছন্ন ও মাদকমুক্ত একটি ওয়ার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ