• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে শটগান ও গুলিসহ ছিনতাইকারী আটক

jamalpur_banglanews24_743000099জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ছিনতাই করে পলানোর সময় একটি শটগান ও চার রাউন্ড তাজা গুলিসহ আবদুস সাত্তার (৫৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ২টার দিকে বকশীগঞ্জ উপজেলার চর আইরমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, বকশীগঞ্জের জব্বারগঞ্জ বাজারে চর আইরমালী গ্রামের আব্দুল্লাহর মুদি দোকান রয়েছে। শুক্রবার রাতে দোকান থেকে আড়াই লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছে একটি নির্জন স্থানে এলে পাঁচ ছিনতাইকারী অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় ও মারধর করে। এসময় আব্দুল্লাহর চিৎকার শুনে প্রথমে তার ভাই শহিদুল্লাহ ও শের আলী এগিয়ে এলে তাদেরও মারধর করে ছিনতাইকারীরা। একপর্যায়ে তাদের চিৎকারে গ্রামের মানুষ এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। এসময় চার ছিনতাইকারী পালাতে পারলেও স্থানীয়দের সহায়তায় টহল পুলিশের একটি দল  আবদুস সাত্তারকে আটক করে। আটক ছিনতাইকারীর কাছ থেকে শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ