• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজাদপুরে সংঘর্ষে ২ জন নিহত

সংঘর্ষসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াখোলা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন-ওই গ্রামের ইউসুফ আলী (৬৫) ও মোজাম্মেল হক (৬০)। এদের মধ্যে ইউসুফ প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ও মোজাম্মেল আতঙ্কে মারা যান।

আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোয়াকোলা গ্রামের নুহু মোল্লা ও শহীদ মোল্লা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। শুক্রবার রাতে নুহু মোল্লা আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে কয়েক যুবককে আড্ডা দিতে দেখেন। এসময় তিনি তাদের রাতে আড্ডা না দিয়ে বাড়ি যেতে বললে তারা নুহু মোল্লার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। নুহু মোল্লা এ কথা এলাকার মুরুব্বিদের জানালে তারা শনিবার সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। কিন্তু শনিবার সকালে সালিশ বৈঠকের আগেই শহীদ মোল্লার লোকজন নুহু মোল্লার লোকজনের ওপর হামলা চালায়। এতে বাধা দিলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নুহু মোল্লা গ্রুপের ইউসুফ আলী মারা যান। এসময় উভয়পক্ষের আরো ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সংঘর্ষ চলাকালে আতঙ্কে স্থানীয় বৃদ্ধ মোজাম্মেল হক এক প্রতিবেশীর ঘরের সিলিংয়ের ওপর আশ্রয় নেন। পরে বিকেল ৩টার দিকে সেখানে তার মরদেহ পাওয়া যায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়ে পুলিশ নিহত দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ