• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুলিয়ার সেই ৩ পুলিশ সদস্য বরখাস্ত

বরখাস্তসাভার : আশুলিয়ার বাড়ইপাড়ায় পুলিশ চেকপোস্টে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সময় নিহত ও আহত পুলিশ সদস্যদের সঙ্গে বহিষ্কৃতরাও দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় হামলকারীদের প্রতিরোধে নিস্ক্রিয় ভূমিকা এবং হামলাকারীদের ব্যাপারে তথ্য প্রদানে গাফিলতির অভিযোগে এই বরখাস্তের আদেশ দেয় পুলিশ সদর দপ্তর।

শনিবার দুপুরে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প-পুলিশ-১ (আশুলিয়া) এর উপ-পরিচালক কাওসার শিকদার।

সূত্র মতে, ঘটনার দিন সকাল ৮টার দিকে আশুলিয়া থানা পুলিশের হয়ে বাড়ইপাড়া চেকপোস্টে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য পাঁচ পুলিশ সদস্যকে পাঠানো হয়। এ সময় তারা সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে নিহত পুলিশ সদস্য মুকুল হোসেন  (২৩)  ও আহত পুলিশ সদস্য নুরে আলমের উপর যখন সন্ত্রাসীরা হামলা চালায়, তখন তাদের সঙ্গী তিন পুলিশ সদস্য আত্মরক্ষার্থে পালিয়ে যায় বলে জানা যায়।

তারা হলেন আপেল মাহমুদ, পিনারুজ্জামান ও ইমরান আজিজ। এজন্য তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া পুলিশ চেকপোস্টে মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসীর উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হয় শিল্প পুলিশ সদস্য মুকুল হোসেন ও গুরুতর আহত হয় পুলিশ সদস্য নুরে আলম। ঘটনার সময় সেখানে পাঁচ পুলিশ সদস্য উপস্থিত থাকলেও ঠিক কী হয়েছিল সে ব্যাপারে জানাতে সংবাদ কর্মীদের সামনে বাকি তিন পুলিশ সদস্যকে উপস্থিত করা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ