• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে জাগপা’র উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

দিনাজপুর 1দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতা সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এই দিবসটি পালন উপলক্ষে দিনাজপুর জেলা জাগপার উদ্যোগে বাহাদুর বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাগপার সভাপতি মোঃ আলহাজ্ব মোঃ রকিবউদ্দীন চৌধুরী মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ন্যাপ সভাপতি মোঃ মঞ্জুরুল আলম, জেলা জাগপার সহ-সভাপতি এ্যাড. নুরুন নবী, আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াকুল আলম, দপ্তর সম্পাদক মাসুদ রানা, শ্রম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, যুব জাগপার সভাপতি ইমরুল কায়েস রূপম, যুব জাগপার সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য মেহেদী হাসান, মাজেদুর রহমান মাজেদ, মাসুদ পারভেজ, আবিদ হোসেন চুন্নু, সোহাগ, চঞ্চল, রাজু আহমেদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে রকিবু উদ্দীন চৌধুরী মুন্না বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ছিল সকল বিজাতীয় আধিপত্যবাদের চক্রান্তকে নস্যাত করে নৈরাজ্য, একনায়কতন্ত্রের অবসান ঘটান। এই বিপ্লবের মধ্য দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে রক্ষা করেদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ঝুঁকির মুখে ফেলে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বাকশালী কায়দায় একদলীয় শাসন কায়েম করেছে। নির্যাতন, গুম, হত্যা, মিথ্যা মামলা, হামলা চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। ৭ নভেম্বরের চেতনা এবং স্বৈরশাসকের বিরুদ্ধে ৬৯ ও ৯০ গণঅভুত্থানের চেতনার মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃরুদ্ধারে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সকল শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ