• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

IDEB Rally Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিভিন্ন আয়োজনে গণপ্রকৌশল দিবস-২০১৫ ও আইডিইবি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা।

এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সকালে বালুবাড়িস্থ শহীদ মিনার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবির ভিসি প্রফেসর মো. রুহুল আমিন।

দিনাজপুর আইডিইবি’র সভাপতি মো. আকরাম আলী মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুর রহমান সরকার, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, আইডিইবি’র কাউন্সিলর মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর শাখার সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, আমাদের দেশের মত অধিক জনবহূল দেশে জনবলকে জনশক্তিতে পরিণত করতে পারলে বেড়ে যাবে প্রতিটি প্রতিষ্ঠানে কাজের পরিধি। বাড়বে জনশক্তি রপ্তানী ও দেশের বৈদেশিক আয়। দেশের অগ্রযাত্রা হবে ত্বরান্বিত।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের অন্যতম খাত হচ্ছে জনশক্তি রপ্তানী। আর এ ক্ষেত্রেও প্রয়োজন দক্ষ জনশক্তি। বিশ্বায়নের এ যুগে নিজেকে প্রমাণের পথই হচ্ছে নিজেকে দক্ষ করে গড়ে তোলা। কাজের গতি ও পেশাগত শিক্ষা ও প্রশিক্ষনের উপর জোর দেয়া এখন সময়ের দাবী।

আলোচনা সভা শেষে বালুবাড়ী শহীদ মিনার প্রাঙ্গন থেকে আইডিইবি দিনাজপুর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এদিকে গণপ্রকৌশল দিবস-২০১৫ ও আইডিইবি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর এসআরএ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আকরাম আলী মিয়া। র‌্যালিতে পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর মো. শাহানুর আলম, রেজিষ্ট্রার মো. আব্দুল কুদ্দুছসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ