ডোমার (নীলফামারী )প্রতিনিধি : ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারের একটি ঘর, আসবাবপত্র, ধান চাল নগদ টাকা পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । রবিবার রাতে জেলার ডোমার পৌরসভার ৯ নং ওয়ার্ডে ঠকপাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। কাউন্সিলর আনোয়ারুল হক ও এলাকাবাসী জানায় গ্রামের রিক্সা চালক ও শাপলা সমিতির চাদাঁ আদায়কারী নুরনবীর ঘর থেকে আগুনের সুত্রপাত হলে ডোমার ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই ওই রিক্স্রা চালকের একটি টিনের ঘর,ঘরে থাকা আসবাবপত্র, এক মন ধান, ১৫কেজি চাল,৫টি মুরগী, নগদ ৪৬ হাজার টাকা সহ প্রায় এক লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। তবে ডোমার সদর থেকে দমকল বাহিনী ছুটে আসায় গ্রামের অন্যান্য শতাধিক পরিবারের ঘরবাড়ি অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়।ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভুপেন্দ্র নাথ রায় অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।