• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন

হাসিনাঢাকা: এক ম্যাচ হাতে থাকতেই জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, টিম ম্যানেজার, কোচ ও বিসিবির সংশ্লিষ্টদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৯ নভেম্বর) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী টাইগারদের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব আসিফ কবীর গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রাণআপ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ দল। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। এ নিয়ে টানা পঞ্চম সিরিজ জিতলো টাইগার বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ