• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারাগারে ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ঢাকা কেন্দ্রীয় কারাগারঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে রেডিও ও সার্কিটযুক্ত যেকোনো ধরনের ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কারা অধিদফতর।
সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির কারা অধিদফতর থেকে এ নিষেধাজ্ঞা জারি করেন।
তিনি বলেন, ১০ দিন আগে থেকে কেন্দ্রীয় কারাগারে রেডিও বন্ধ করে দেওয়া হয়েছে। আর সার্কিটযুক্ত কোনো ডিভাইস নিয়ে কারাগারে প্রবেশ আগে থেকেই নিষিদ্ধ ছিল।
কারা অধিদফতর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভেতর থেকে কারাবন্দিরা যেন বাইরে কোনোভাবে যোগাযোগ স্থাপন না করতে পারেন, সেজন্য সবোচ্চ সতর্ক এখন সব কারাগার কর্তৃপক্ষ।
বিভিন্ন সময়ে কারাগার থেকে মোবাইল ও এ জাতীয় ডিভাইস পাওয়া যাওয়ায় এ ব্যাপারে এমন কড়াকড়ি আরোপ করা হলো।
সূত্রটি আরও জানায়, এ কড়াকড়ির পাশাপাশি সব কারাগারে বিশেষ নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরও বেশি তৎপর হয়েছে কারা গোয়েন্দা টিমও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ