• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাজার কোটি টাকার মালিক ছাদ থেকে পড়ে নিহত

pawel1447093292আন্তর্জাতিক ডেস্ক : আট তলা ছাদ থেকে পড়ে মারা গেলে হাজারো কোটি টাকার মালিক আনগাড পাউল। ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত ব্রিটিশ ব্যবসায়ী ও রাজনীতিবিদ স্বরাজ পাউলের ছেলে তিনি।

যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে নিজ বাড়ির আট তলা ভবনের ওপরের তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।

৪৫বছর বয়সি আনগাড তার বাবার প্রতিষ্ঠিত কাপারো গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে আনগাডের মৃত্যু দুর্ঘটনা না অন্য কিছু তা খতিয়ে দেখছে লন্ডন পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাবশতই ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে আনগাডের মৃত্যুর পর কাপারো গ্রুপের দুর্দশার কথা সামনে চলে এসেছে। স্টিলের দাম পড়ে যাওয়ায় তাদের ১৬টি কোম্পানি লোকসানের মুখে পড়ে। এতে হতাশ ছিলেন আনগাড।

কাপারো গ্রুপের প্রতিষ্ঠানের সংখ্যা ৪০টি। ১০ হাজারের বেশি কর্মী কাজ করে এই গ্রুপে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে কাপারো গ্রুপের ব্যবসা রয়েছে।

আনগাডের বাবা স্বরাজ পাউল ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় চলে যান ব্রিটেনে। সেখানে শুরু করেন বেঁচে থাকার সংগ্রাম। ১৯৩১ সালে জন্ম নেওয়া স্বরাজ পাউল এখনো বেঁচে আছেন। ব্রিটেনের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি একজন।

কাপারো গ্রুপ বছরে ১ বিলিয়ন পাউন্ডের ব্যবসা করে থাকে। বিশাল বিত্ত-বৈভব ছেড়ে দুর্ঘটনার শিকার হয়ে পরপারে চলে গেলেন আনগাড পাউল।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ