সিসি নিউজ: নীলফামারীতে গত ১২ ঘন্টায় যৌথ বাহিনীর অভিযানে জামায়াত শিবিরের ৫২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।
মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা সাদা পোষাকে এ অভিযান পরিচালনা করছেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন যৌথ বাহিনীর অভিযানে ৫২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।