• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিটভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় কর্মজীবি নারীরা

124936_1ঢাকা : সিটভাড়া হঠাৎ দ্বিগুণ বৃদ্ধি করার প্রতিবাদে রাস্তায় নেমেছে মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত রাজধানীর নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলের নারীরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে নীলক্ষেত মোড় থেকে কাঁটাবন সড়ক অবরোধ করে রাখেন নারীরা।

বিক্ষোভকারীরা জানায়, কাউকে কিছু না জানিয়ে গত ২৯ অক্টোবর হোস্টেলের সিটভাড়া দ্বিগুণ করে নোটিশ দেয় হোস্টেল কর্তৃপক্ষ।

কিন্তু গত ৩০ ও ৩১ অক্টোবর হোস্টেল বন্ধ থাকায় নোটিশটি কারো নজরে আসেনি। পরে নোটিশ দেখে কর্মজীবী নারীরা ভাড়া বৃদ্ধির কারণ জানতে চাইলে হোস্টেল সুপার সাবেকুন নাহার জানান, সরকারি সিদ্ধান্তে ভাড়া বাড়ানো হয়েছে। সবাইকে বর্ধিত ভাড়াই পরিশোধ করতে হবে।

পরে বিষয়টি নিয়ে কর্মজীবী নারীরা মহিলা অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরীর কাছে গেলে তাদের দাবির কথা না শুনে উল্টো হোস্টেল থেকে বের করে দেয়ার হুমকি দেন মহাপরিচালক।

কর্মজীবী নারীরা এরপর বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি নিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সঙ্গে দেখা করেন।

প্রতিমন্ত্রী ১০ নভেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানান। কিন্তু ১০ নভেম্বর চলে গেলেও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত না দেয়ায় মঙ্গলবার রাতে কর্মজীবী নারীরা হোস্টেল ছেড়ে বের হয়ে আসে এবং রাস্তা অবরোধ করে- ‘বর্ধিত ভাড়া বাতিল কর।’ ‘আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে আন্দোলনের সমন্বয়ক কাজী পারভেজ সুলতানা পাতা বলেন, ‘কোনো প্রকার নোটিশ ছাড়াই আমাদের সিটভাড়া দ্বিগুণ করা হয়।

গত ২৯ অক্টোবর হুট করেই ভাড়া দ্বিগুণ করার ঘোষণা দিয়ে একটি নোটিশ দেয়া হয় এবং বলা হয় ১ নভেম্বর থেকে দ্বিগুণ ভাড়া পরিশোধ করতে হবে। কিন্তু আমরা বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানাতে রাস্তায় নেমে এসেছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, ৭০০ টাকার সিটভাড়া করা হয়েছে ১,২০০ টাকা, ৮০০ টাকার সিটভাড়া করা হয়েছে ১,৫০০ টাকা এবং ১,৫০০ টাকার সিটভাড়া করা হয়েছে ৩,০০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ