• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে নীলফামারীতে পরিকল্পনা সভা

IMG_20151111_123949নীলফামারী প্রতিনিধি: আগামী ১৪ ই নভেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস উপলক্ষ্যে নীলফামারীতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় টিকাদান কর্মসুচী সম্পর্কে বিশদ বর্ননা করেন জেলা মাতৃ-শিশু স্বাস্থ্য ও টিকাদান কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
ওরিয়েন্টেশনে জানানো হয়, এবার সদর উপজেলা ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৬ হাজার এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৫৪ হাজার শিশু। এজন্য মোট ৪১৮ টি কেন্দ্রে ১২ শত ৫৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ওরিয়েন্টেশনে ইউপি চেয়ারম্যান, ঈমাম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ