• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

আদালতনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দিনমজুর বিশাদু মাহমুদ (৪৫) হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, প্রত্যেকের দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদন্ড হয়েছে। নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম আজ বুধবার দুপুরে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের রনচন্ডী বাজার গ্রামের ইদ্রিস আলীর ছেলে রশিদুল ইসলাম চৌধুরী (৩০), একই গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে শফি চৌধুরী (৫০), মাহবুল হোসেনের ছেলে সাজু চৌধুরী (২২)। অপরাধ প্রমানিত না হওয়ায় একই মামলায় অপর দুই আসামীকে বেকসুর খালাস প্রদান করেছে। একই মামলায় বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, একই গ্রামের দবির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী চৌধুরী (৩৪) ও রোকনুজ্জামান চৌধুরী (৩০)। ঘটনার বিবরনে জানা যায়, ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে দিনমজুর বিশাদু মাহমুদ একই গ্রামের শহির উদ্দিন চৌধুরীর কাছ থেকে ২২ শতক জমি বন্ধক নিয়ে ফসল আবাদ করতেন। বন্ধক নেয়া ওই জমি ফসল সহ আসামীরা তাদের বলে দাবী করে ২০০৮ সালের ১৪ মার্চ সকালে জোরপূর্বক দখল করতে যায়। এতে বাধা দিলে আসামীদের হামলায় নিহত হন বিশাদু মামুদ। এ ঘটনায় দিনই বিশাদুর স্ত্রী হালিমা বেগম পাঁচ জনকে আসামী করে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করায় বিচার কাজ শেষ করেন। নীলফামারী জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর (পিপি) আজিুজুল ইসলাম প্রামানিক জানান, দীর্ঘ শুনানী শেষে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় আদালতের বিচারক তিন জনকে দন্ডিত করেন। অপর দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ