• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নূর হোসেনকে ডিসেম্বরে ফিরিয়ে আনা হবে

Nur1447295524সিসি ডেস্ক : আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তবে ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

পশ্চিমবঙ্গ আদালতের সময়সীমা অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশনার তারিখ শেষ হচ্ছে।

এদিকে বুধবার ভোরের দিকে কঠোর গোপনীয়তার মাধ্যমে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানোর পরপরই নূর হোসেনকে ফিরিয়ে আনার গুঞ্জন ছড়িয়ে পড়ে সব মহলে।

কলকাতার একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, আগামী ২ ডিসেম্বর নাগাদ নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। ওই সূত্রটি আরো জানায়, নূর হোসেনকে ফেরত পাঠাতে সব ধরনের প্রক্রিয়া শেষের দিকে। এখন আনুষ্ঠানিকতা বাকি শুধু তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের।

এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে এক অনুষ্ঠানে অনুপ চেটিয়াকে ফেরত পাঠানোর বিষয়টি স্বীকার করতে অনীহা প্রকাশ করলেও পরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আদালতের আদেশেই অনুপ চেটিয়াকে তার দেশে ফেরত পাঠানো হয়েছে। একইভাবে নূর হোসেনকে ফেরত আনা হবে।’

তিনি আরো বলেন,  ‘কোনো বন্দিবিনিময় চুক্তি নয় বরং বন্ধুসুলভ আচরণের জন্য ওই দেশের সরকার নূর হোসেনকে ফেরত পাঠাবে।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে হত্যা করা হয়। ঘটনার পর একে একে শীতলক্ষ্যা নদীতে নিহত সাতজনের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান প্রধান আসামি নূর হোসেন। চলতি বছরের ৮ এপ্রিল সাত খুন মামলায় র‌্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এম এম রানা এবং নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ