• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারদলীয় সাংসদ রানার আত্মসমর্পণের আদেশ বাতিল

আদালতসিসি ডেস্ক : টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সাংসদ আমানুর রহমান খান রানা এবং তার ভাই টাঙ্গাইলের পৌর মেয়র শহিদুর রহমান মুক্তিকে আত্মসমর্পণের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।

এর ফলে সাংসদ রানা ও তার ভাইকে গ্রেফতারে বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় গত ১৪ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ ওই দুজনকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। আজ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে দেন।

২০১৩ সালের জানুয়ারিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ